
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর বাবা ও ছোট ভাই আহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামে এ ঘটনা ঘটে।
বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া কৃষক হলেন আজিজুল ইসলাম (৪৫)। তিনি বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামের নূর ইসলামের ছেলে। আহত হয়েছেন নূর ইসলাম ও তাঁর ছোট ছেলে নূরনবী। এসব বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু।
আজিজুলের চাচাতো ভাই হযরত আলী জানান, আজ ফজরের নামাজের পর আজিজুল জমিতে সেচ দিতে বাড়ির পাশে পাম্পঘরে যান। এ সময় অসাবধানতাবশত ভেজা হাতে বৈদ্যুতিক পাম্পের সুইচে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হন তিনি। ঘটনাস্থলের পাশে থাকা বাবা নুর ইসলাম ও ছোট ভাই নূরনবী তাঁকে উদ্ধারে এগিয়ে এলে তাঁরাও বিদ্যুতায়িত হন। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হোমায়রা খাতুন বলেন, ‘আজিজুল ইসলামকে হাসপাতালে আনার আগে তাঁর মৃত্যু হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে