
নীলফামারীর ডিমলায় মেডিনোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসার অভিযোগে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি অনুমোদন না থাকায় ক্লিনিকটি সিলগালা করে দিয়েছে প্রশাসন।
আজ বুধবার বিকেলে উপজেলা সদরের পোস্ট অফিস মোড় এলাকার ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আকতার। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, উপজেলা আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল মেডিনোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি। অনুমোদন না থাকলেও সেখানে নিয়মিত ডেলিভারির রোগীর অস্ত্রোপচারসহ নানা অস্ত্রোপচার করা হচ্ছিল। সম্প্রতি অভিযোগ ওঠে সেখানে সন্তান প্রসব করাতে গিয়ে অস্ত্রোপচারের পর মারা যান লাভলি আকতার নামের এক নারী ও তার নবজাতক।
২০ আগস্ট উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের মো. সামিউলের স্ত্রী লাভলি আকতারকে প্রসবজনিত অস্ত্রোপচার করাতে মেডিনোভা ক্লিনিকে ভর্তি করায় তাঁর পরিবার। পরে সেখানে বিশেষজ্ঞ সার্জন ও অ্যানেস্থেসিওলজিস্টের উপস্থিতি ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন এমবিবিএস চিকিৎসক এনে প্রসূতির অস্ত্রোপচার করা হয়।
কিন্তু অস্ত্রোপচারের পরপরই নবজাতকের মৃত্যু হয়। এরপর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাঁকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। রংপুরে যাওয়ার পথেই লাভলী আকতারের মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, অনুমোদন না থাকায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। রোগী মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে