
বাধার মুখে বন্ধ করে দেওয়া রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের সেই মাঠে উৎসবমুখর পরিবেশে ফুটবল খেলল নারীরা। ১৪৪ ধারা জারির ২০ দিন পর আজ বুধবার বিকেলে স্থানীয় যুবকদের আয়োজনে এই ফুটবল খেলা হয়। গাজীপুর নারী ফুটবল দল ও জয়পুরহাট নারী ফুটবল দলের এই খেলা দেখতে মাঠের চারপাশে হাজারো দর্শনার্থী ভিড় করে।
উপজেলা প্রশাসন ও খেলার আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬ ফেব্রুয়ারি উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে নারী ফুটবল দলের খেলার আয়োজন করে স্থানীয়রা। ওই দিন রাজশাহী ও জয়পুরহাট নারী ফুটবল দল খেলার জন্য মাঠে আসে। কিন্তু ইত্তেহাদুল উলামা নামের স্থানীয় একটি সংগঠন নারী ফুটবল দলের খেলায় বাধা দেয়। তারা খেলা বন্ধের জন্য আন্দোলনের ডাক দেন। স্থানীয় প্রশাসন সংগঠনটির নেতা-কর্মী ও খেলার আয়োজকদের নিয়ে কয়েক দফা আলোচনা করে। একপর্যায়ে বিশৃঙ্খলা এড়াতে খেলা বন্ধ করে মাঠে ১৪৪ ধারা জারি করা হয়। এরপর নারী ফুটবলাররা না খেলে ফিরে যান।
২০ ফেব্রুয়ারি স্থানীয় যুবকেরা নারী ফুটবল দলের খেলার জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলে সম্মতি দেওয়া হয়। আজ বুধবার ওই মাঠে গাজীপুর বনাম জয়পুরহাট নারী ফুটবল দলের খেলা হয়। বিকেল সাড়ে ৪টায় খেলা শুরু হয়ে শেষ হয় সাড়ে ৫টায়। টাইব্রেকারে গাজীপুর নারী ফুটবল দল ৩ গোল ও জয়পুরহাট নারী ফুটবল দল ২ গোল করে। এক গোলের ব্যবধানে বিজয়ী হন গাজীপুর নারী ফুটবল দল।
সরেজমিনে দেখা যায়, নারী ফুটবল দলের খেলা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে দর্শকেরা এসে ভিড় করেন। মাঠে দর্শকের সারিতে উপচে পড়া ভিড় দেখা যায়। খেলার আগে গ্রামগঞ্জ-শহরে মাইকিং করতেও দেখা যায়।

খেলার আয়োজক কমিটির একজন বিজয় ইসলাম বলেন, আমরা খেলা আয়োজনের জন্য ২০ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের কাছে আবেদন করি। প্রশাসনের সহযোগিতায় আজ বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের মাঠে গাজীপুর বনাম জয়পুরহাট নারী দলের খেলা হয়। খেলা দেখতে মানুষের উপচে পড়া ভিড় ছিল।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘ইত্তেহাদুল উলামা সংগঠনের নেতাদের নিয়ে বসেছিলাম। তাঁরা নারী ফুটবল দলের খেলার বিষয়ে যে আপত্তি করেছিলেন, এখন তা নেই। আজ (বুধবার) শান্তিপূর্ণভাবে নারী ফুটবল দলের খেলা হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে