
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের তালিতা এলাকায় সড়কের ওপর পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানাধীন বৈরাগীরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান আজ সন্ধ্যার দিকে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে সড়কের পাশে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
বৈরাগীরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান বলেন, মরদেহের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে তাঁকে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহের সঙ্গে কোনো পরিচয়পত্র বা মোবাইল না থাকায় পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে