রংপুরের তারাগঞ্জে গোয়ালঘর থেকে মানু বালা নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর সেনপাড়া গ্রাম থেকে তারাগঞ্জ থানা–পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন টানা বৃষ্টির পর গত মঙ্গলবার রোদ ওঠায় বাড়ির উঠানে থাকা ধান সড়কে শুকানোর কথা অলকা রানি তাঁর শাশুড়ি মানু বালাকে বলেন। এ নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার কারণে মানু বালা খাওয়া দাওয়া ছেড়ে দেন। গত বুধবার রাতে তাঁর ছেলের সন্তানদের সঙ্গে নিয়ে ঘুমাতে যান তিনি। বৃহস্পতিবার সকালে গোয়াল ঘরে গরু বের করতে গিয়ে অলকা রানির তাঁর শাশুড়ির ঝুলন্ত লাশ দেখে চিৎকার শুরু করলে স্বামী, সন্তানসহ এলাকাবাসী ছুটে যান। সেখানে দেখতে পান গোয়াল ঘরের আড়ার সঙ্গে মানু বালার মরদেহ ঝুলছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ‘ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের দাবি বৃদ্ধা আত্মহত্যা করেছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে