
জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূত করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে কলম বিরতি পালন করেছেন চিকিৎসকেরা। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কলম বিরতি পালন করা হয়। এতে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা দুর্ভোগে পড়েন।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে গিয়ে জানা গেছে, জেলার বিভিন্ন অঞ্চল থেকে রোগীরা এসে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকেন। চিকিৎসকেরা কলম বিরতিতে থাকায় বিড়ম্বনায় পড়েন তাঁরা।
সদরের নারগুন এলাকার নুর নাহার বেগম ও খাদিজা বেওয়া জানান, আজ সকাল ৯টার দিকে চিকিৎসক দেখাতে আসেন। তাঁরা বহির্বিভাগের সামনে বসেছিলেন। তাঁদের সামনে অন্তত ১০০ জন রোগীর ভিড়। প্রায় সবাই ব্যথায় কাতর। বেলা সাড়ে ১১টার পর চিকিৎসক রোগী দেখা বন্ধ করলে তাঁরা আরও বিপাকে পড়েন।
বহির্বিভাগের চিকিৎসক নাজমা ইসলাম বলেন, এক ঘণ্টা কলম বিরতি ঘোষণা থাকলেও রোগীদের ভোগান্তির কথা বিবেচনায় ৩০ মিনিট কলম বিরতি পালন করা হয়।
বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলার আহ্বায়ক ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল বলেন, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বানে সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ে ২৫টি ক্যাডার নিয়ন্ত্রিত সব দপ্তর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে হাসপাতালের বহির্বিভাগ ১ ঘণ্টা কর্মসূচি পালন করে। তবে হাসপাতালে জরুরি বিভাগে, অপারেশন থিয়েটার, ইনডোরসহ সব সেবা চালু রাখা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে