পঞ্চগড়ে ছয় মাস বয়সী মেয়েকে হত্যার দায়ে বাবা নাজিমুল হককে (৩৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিছুর রহমান এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. জাহাঙ্গীর আলম। তিন বলেন, ‘আমরা রায়ে সন্তুষ্ট। এই রায় মেয়ে সন্তানের প্রতি মানুষকে যত্নবান হতে উৎসাহ জোগাবে। সশ্রম কারাদণ্ড ভোগের পর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।’
এপিপি জানান, দণ্ডপ্রাপ্ত নাজিমুলের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড জয়ধরভাঙা এলাকায়। তাঁর সঙ্গে সম্পর্কের থাকায় একই এলাকার রশিদুল ইসলামের মেয়ে রশিদারের বিয়ে হয়। বিয়ের পর ছেলে জন্ম না হয়ে একে একে তিনটি মেয়ে সন্তান জন্ম হওয়ায় পারিবারিক কলহে জড়ান নাজিমুল। এর জেরে ২০১৯ সালের ৩১ মার্চ মধ্যরাতে স্ত্রীসহ সন্তানদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তিনি। একপর্যায়ে ছয় মাসের শিশুমেয়ে রত্নাকে কুপিয়ে হত্যা করেন।
এপিপি আরও জানান, ওই ঘটনায় নাজিমুলকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন রশিদার বাবা। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে