
রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) মামলায় সাংবাদিকসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালের আদালতে জামিন নিতে গেলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আবদুল মজিদ।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি রুহুল আমিন।
মামলার আসামিরা হলেন রংপুর থেকে প্রকাশিত দৈনিক বায়ান্নর আলো পত্রিকার সহ-বার্তা সম্পাদক খন্দকার মিলন আল মামুন ও নুর আলম।
মামলার অভিযোগে জানা গেছে, ফেসবুক লাইভে এসে সুনাম ক্ষুণ্নের অভিযোগে মামলাটি করা হয়। ২০২২ সালের জুলাইতে সদর উপজেলার সদ্যপুষ্করিণী ইউনিয়নের জানকি ধাপের হাট গ্রামের রফিকুল ইসলামের জমিসংক্রান্ত বিষয় নিয়ে ওই এলাকার বাসিন্দা নুর আলম ফেসবুক লাইভটি করেন। এ সময় সাংবাদিক খন্দকার মিলন আল মামুনের ফেসবুক আইডি ব্যবহার করা হয়। লাইভে রফিকুলের বিষয়ে নানা অভিযোগ করা হয়। বিষয়টি রফিকুলের সম্মুখে এলে তিনি বাদী হয়ে আসামি খন্দকার মিলন আল মামুন ও নূর আলমের বিরুদ্ধে মামলাটি করেন।
রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন। দীর্ঘ তদন্ত শেষে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ (২), ২৫ (২), ২৯ (১) ধারায় তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই মামলায় আসামি খন্দকার মিলন আল মামুন ও নুর আলম গতকাল রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারকের আদালতে জামিন আবেদন করলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক বলেন, ‘আমরা উচ্চ আদালতে যাব।’
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক খন্দকার মিলন আল মামুনকে কারাগারে পাঠানোর বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন রংপুরের সাংবাদিক সংগঠনের নেতারা।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে