
কনেকে তাঁর শ্বশুরবাড়ি নিয়ে যেতে সড়কপথে নানা ধরনের যানবাহন ব্যবহার হয়, যা একটি প্রচলিত চিত্র। তবে রংপুরের বদরগঞ্জে আজ শুক্রবার এক কনে আকাশপথে হেলিকপ্টারে করে তাঁর শ্বশুরবাড়ি যান। এ এলাকার জন্য এটি একটি নতুন ঘটনা।
হেলিকপ্টারে কনে নিয়ে যাওয়ার দৃশ্য দেখতে আজ সকাল থেকে কনে সালেহা আক্তার লাবনীর বাড়ির পাশে হাজারো নারী-পুরুষ-শিশুর ভিড় জমে। এলাকাবাসী, বিশেষ করে স্থানীয় গৃহবধূরা, খবর পেয়ে সেখানে ছুটে যান। তাঁরা অনেকেই বলেন, ‘হেলিকপ্টারটি কখনো বাড়ির ওপর দিয়ে উড়তে দেখেছি, কিন্তু এভাবে হেলিকপ্টারে চড়ে কনেকে শ্বশুরবাড়ি যাওয়ার দৃশ্য একেবারেই নতুন।’
বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের মিষ্টি ব্যবসায়ী লাভলু রহমানের মেয়ে সালেহা আক্তার লাবনীর সঙ্গে সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জাবদা গ্রামের মো. রেণু মিয়া চৌধুরীর ছেলে নাজিমউদ্দিনের বিয়ের ঘটনা এটি। গতকাল বৃহস্পতিবার পারিবারিকভাবে বিয়ে হয় এবং কনে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেবিকা (নার্স) হিসেবে কর্মরত আর বর নাজিমউদ্দিন সিলেট আদালতের আইনজীবী।
কনের চাচা আতিয়ার রহমান বলেন, ‘আগেই পারিবারিক সম্পর্ক ছিল। দুই পরিবার মিলে বিয়ের সিদ্ধান্ত নেয়। আজ সকালে কনেকে হেলিকপ্টারে শ্বশুরবাড়ি পাঠানোর পরিকল্পনা ছিল। তবে আবহাওয়া খারাপ থাকায় গতকাল হেলিকপ্টারটি বগুড়ায় অবতরণ করতে বাধ্য হয়। আজ আবহাওয়া ভালো থাকায় হেলিকপ্টারটি কনেকে নিয়ে শ্বশুরবাড়ি যায়।’
বিষ্ণুপুর ইউনিয়নের নিকাহ নিবন্ধক আব্দুল মাবুদ বলেন, ২ লাখ ৬০ হাজার টাকা দেনমোহরে বিয়ে হয়।
পরিস্থিতি সামলাতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ সময় উপস্থিত ছিল। এ বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, হেলিকপ্টারটি ওই এলাকায় অবতরণের ঘটনায় কনের পরিবার পুলিশের সাহায্য চেয়েছিল। এ জন্য পুলিশ পাঠানো হয়েছিল।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে