
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারে এক চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে অশ্লীল মন্তব্যের অভিযোগ উঠেছে অপর প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে। এ ঘটনায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এক সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে।
গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলা সদরের মেডিকেল মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী ও সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাপ পিরিচ প্রতীকের প্রার্থী লিয়াকত হোসেন বাচ্চু। তাঁর সমর্থক হাফিজুল ইসলাম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহানা ফেরদৌস সীমাকে নিয়ে নির্বাচনী প্রচারে অশ্লীল মন্তব্য করেন। বিষয়টি জানতে পেরে শাহানা ফেরদৌসী সীমার স্বামী ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুল আলম সাদাত প্রতিবাদ করেন।
এ ঘটনায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হলে সীমা তাঁর সমর্থকদের নিয়ে হাতীবান্ধার মেডিকেল মোড় এলাকা ত্যাগ করার সময় লিয়াকত হোসেন বাচ্চুর সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালায়। এ সময় সীমার গাড়ি ভাঙচুর করা হয়।
এ ঘটনার ভিডিও ধারণ করার সময় কালের কণ্ঠের হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাসান মাহামুদের ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করে বাচ্চুর সমর্থকেরা। এতে চেয়ারম্যান প্রার্থী সীমা ও কর্মী, সমর্থক এবং সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। আহতের মধ্যে পাঁচজন হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন ও পাঁচজন চিকিৎসাধীন আছেন।
আহত চেয়ারম্যান প্রার্থী ও পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহানা ফেরদৌসী সীমা আজকের পত্রিকাকে বলেন, গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে মেডিকেল মোড় এলাকায় তাঁর নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা ও তাঁর লোকজন। এতে তিনিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় বিচার চেয়ে মামলা করা হবে বলেও জানান তিনি।
চেয়ারম্যান প্রার্থী শাহানা ফেরদৌসী সীমার স্বামী মজিবুল আলম সাদাত বলেন, ‘মেডিকেল মোড় এলাকায় হ্যান্ড মাইক দিয়ে আমার স্ত্রীকে নিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে ও আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল লিয়াকত হোসেন বাচ্চুর লোকজন। বিষয়টি অনেকেই সাক্ষী দিয়েছে। আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। তারা উল্টো আমাদের ওপর হামলা করেছে। এ ধরনের ঘটনায় সুষ্ঠু ভোট আয়োজন নিয়ে আমরা শঙ্কিত।’
দৈনিক কালের কণ্ঠের হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি হাসান মাহমুদ বলেন, ‘উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী লিয়াকত হোসেন বাচ্চুর সমর্থক চিহ্নিত মাদক কারবারি মোতাহার আমার ওপর হামলা করে। এ সময় আমার ক্যামেরা কেড়ে নেয় ও ভাঙচুর করে।’
হামলার বিষয়ে অস্বীকার করেছেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিয়াকত হোসেন বাচ্চু। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কোনো লোক এমনটা করেনি। করলে তাদের (প্রতিপক্ষ) বা বহিরাগতরা করতে পারে। তবে আমরা হামলা ঝামেলায় নেই।’
হাতীবান্ধা থানার (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী রয়েছে। তাঁরা হলেন–সদ্য বিদায়ী চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও শাহানা ফেরদৌসী সীমা।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে