মাদকাসক্ত ছেলেকে মাদক থেকে ফেরাতে পুলিশের হাতে তুলে দিয়েছেন মা। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সন্ধ্যায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না বিষয়টি নিশ্চিত করেন।
মাদকাসক্ত ওই ব্যক্তির নাম মাসুদ রানা (৩৫)। তিনি ভূটকা গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে।
মাসুদ রানার পরিবার সূত্র জানা যায়, মাসুদ রানা প্রতিদিন মাদক সেবনের টাকার জন্য তার স্ত্রী, দুই সন্তান ও মায়ের ওপর অত্যাচার করে। রোববার বাড়িতে বসে মাদক সেবনের সময় মাসুদ রানাকে তার মা পুলিশের হাতে তুলে দেন।
মাসুদ রানা বলেন, ‘আমি বুঝতে পারছি মাদকসেবন করে এসে আমার মা, স্ত্রী, সন্তানদের ওপর অত্যাচার করা ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমা চাই। আমি কারাগার থেকে বের হয়ে ভালো হয়ে যাব।’
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, মাসুদ রানার মায়ের অভিযোগে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে তাকে তার বাড়ি থেকে মাদকসেবনের সময় আটক করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মিলায় তাকে মাদক আইনে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে