
স্বাভাবিক প্রসব প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রায় পাঁচ কেজি ওজনের নবজাতকের জন্ম দিয়েছেন এক নারী। দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও ধাত্রীদের ভাষ্য, শিশুদের স্বাভাবিক গড়ের চেয়ে এই শিশুর ওজন বেশি। নবজাতক পুরোপুরি সুস্থ আছে।
গতকাল রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লেবার ওয়ার্ডে কর্মরত মিডওয়াইফ ও স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টায় স্বাভাবিক সন্তান প্রসবের মাধ্যমে ৪ কেজি ৯০০ গ্রাম ওজনের এই ছেলে শিশুর জন্ম হয়।
উপজেলার পূর্ব হাসিমপুর পালোয়ানপাড়া গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী শরিফা খাতুন (২৯) প্রসব ব্যথা নিয়ে গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে কর্মরত মিডওয়াইফ-নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টায় স্বাভাবিক সন্তান প্রসবের (নরমাল ডেলিভারি) মাধ্যমে তিনি তৃতীয় সন্তানের জন্ম দেন। তিনি তাঁর আগের দুই সন্তানকেও স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম দেন।
শরিফা খাতুন বলেন, ‘সবই আল্লাহর ইচ্ছা। আগের বাচ্চাগুলোও নরমাল ডেলিভারিতে হয়েছে। তাদের ওজনও ছিল প্রায় তিন-চার কেজি। আর আজ (রোববার) জন্ম নেওয়া ছেলে সন্তানের ওজন প্রায় পাঁচ কেজি। আল্লাহর রহমতে বাচ্চাসহ আমি সুস্থ আছি।’
কর্তব্যরত মিডওয়াইফ মোছা. রুনা লায়লা বলেন, ‘জীবনে প্রথমবার সর্বোচ্চ ওজনের বাচ্চা নরমাল ডেলিভারি করালাম। মা ও বাচ্চা দুজনেই সুস্থ আছে।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘নরমাল ডেলিভারির প্রতি ওই প্রসূতি মায়ের দৃঢ়তা ও আস্থার ফলে আমাদের কাজ সহজ হয়েছে।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, ‘সাধারণত ৪ কেজি বা ৮ পাউন্ডের বেশি ওজনের বাচ্চাদের বলা হয় ফিটাল ম্যাক্রোসোমিয়া। শিশুর মা-বাবা ডায়াবেটিক আক্রান্ত অথবা মা-বাবার বেশি ওজন হলে শিশুর এমন ওজন হতে পারে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া ওই নবজাতকের মা-বাবার এমন কোনো রেকর্ড ছিল না। নরমাল ডেলিভারিতে এমন সন্তান প্রসবে ঝুঁকি থাকলেও প্রসূতি মায়ের ইচ্ছা ও সহকর্মীদের প্রচেষ্টায় স্বাভাবিক সন্তান প্রসবের মাধ্যমে প্রায় ৫ কেজি ওজনের শিশুর জন্ম হয়েছে। বর্তমানে প্রসূতি মা-শিশু সুস্থ আছেন, আমরা তাঁদের প্রতি খেয়াল রাখছি।’
উল্লেখ্য, স্বাভাবিক সন্তান প্রসবের জন্য খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলায় বেশ কয়েকবার প্রথম স্থান অধিকার করে প্রশংসিত হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে