বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে হাঁটছে। এই রূপান্তরের মহানায়কের নাম দেশরত্ন শেখ হাসিনা। আজ শনিবার দিনাজপুরের বোচাগঞ্জে চাপাইতোর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কথা বলেছেন।
নৌপ্রতিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর কোনো সরকারই এ দেশের পরিবর্তন ঘটাতে পারেনি। জিয়াউর রহমান ও খালেদা জিয়া এ দেশের কোনো পরিবর্তন করেনি। তাঁরা ক্ষমতায় থেকে নিজের পরিবারের পরিবর্তন ঘটিয়েছে। কিন্তু বর্তমানে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, দেশ এখন উন্নয়নের মহাসড়কে হাঁটছে। এই রূপান্তরের মহানায়কের নাম দেশরত্ন শেখ হাসিনা।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, তৎকালীন বিএনপির শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন রংপুর অঞ্চলের মানুষকে মফিজ বলে আখ্যায়িত করেছিলেন। কিন্তু বর্তমান সরকারের আমলে রংপুর বিভাগে ব্যাপক উন্নয়ন হয়েছে। রংপুর অঞ্চলের মানুষকে যারা মফিজ বলেছিলেন, সেই বিএনপিই এখন রাজনীতিতে মফিজ হয়ে গেছে। রংপুরের মানুষ এখন বিএনপিকে মফিজ বলে।
চাপাইতোর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী শাহীনুর রহমান, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ডালিম সরকার, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আবু হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী প্রমুখ।
এর আগে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিকেলে বিরল উপজেলার ৪ নং শহরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নাড়াবাড়ী বাজারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগ দেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে