
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ফোনের সিম নিয়ে দ্বন্দ্বে পঞ্চম শ্রেণির ছাত্রকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মামাতো ভাইদের বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী এলাকায় করতোয়া নদীর চরে ভুট্টাখেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের দুই মামাতো ভাইকে আটক করেছে।
নিহত জিৎ চন্দ্র (১১) উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামের রণজিতের চন্দ্রের ছেলে। আটক দুজন হলো একই গ্রামের কিশোর দুই ভাই। নিহত ও অভিযুক্তরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিৎ চন্দ্র মাঝেমধ্যে তার ফুপুর মোবাইল ফোন ব্যবহার করত। গতকাল শুক্রবার দুপুরে ফোন নিয়ে বাড়ির পাশে হরিতলা বাজার যায়। সেখানে তার হাত থেকে এক মামাতো ভাই ফোনটি নিয়ে সিম খুলে নেয়। পরে জিৎ ফোনটি তার ফুপুকে ফেরত দিলে সিমের কথা জিজ্ঞেস করে। এ সময় সিমটি তার মামাতো ভাই খুলে নিয়েছে বলে জানায়। এরপর সিমটি ফেরত দিতে তাকে চাপ সৃষ্টি করেন ফুপু।
ওই দিন বিকেলে ওই মামাতো ভাইয়ের কাছে সিম চাইতে যায় জিৎ। এ সময় করতোয়া নদীর চরে ভুট্টাখেতের মধ্যে সিমটি রেখে আসা হয়েছে বলে জিৎকে সেখানে নিয়ে যায় সে। সেখানে নিয়ে জিৎকে শ্বাসরোধে হত্যা করা হয়।
আজ স্থানীয়রা ভুট্টাখেতে জিতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেই সঙ্গে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নিহতের দুই মামাতো ভাইকে আটক করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনসহ প্রকৃত আসামি শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে