
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধানবোঝাই ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের কষিগাড়ি এলাকায় আলিশা ফুড অ্যান্ড বেভারেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধানবোঝাই ট্রাকের চালক বগুড়া শেরপুরের ইসমাইল হোসেন (৬০) ও চালকের সহযোগী একই জেলার ধুনট উপজেলার বেরইবাড়ি এলাকার বাবু মিয়া (৪৫)।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘোড়াঘাট উপজেলার কষিগাড়ি এলাকায় আলিশা ফুড অ্যান্ড বেভারেজের সামনে সড়কের পাশে আজ বুধবার ভোরে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ধানবোঝাই ট্রাক বগুড়া যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ধানবোঝাই ট্রাকের চালক ইসমাইল নিহত হন।
গুরুতর আহত অবস্থায় ইসমাইলের সহযোগী বাবু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে নেওয়ার পথে আজ দুপুরে তাঁর মৃত্যু হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে