
রংপুরের গঙ্গাচড়ায় যৌথ বাহিনীর অভিযানে কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলা সদরের আরাজি নিয়ামত মৌলভীবাজার এলাকায় রংপুর-গঙ্গাচড়া পাকা রাস্তাসংলগ্ন একটি পাকা কবরস্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বুধবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩০ বেঙ্গল অধিনায়ক লে. কর্নেল মাসুদের নেতৃত্বে উপজেলার আরাজী নিয়ামত মৌলভীবাজার এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি কালো ট্রাভেল ব্যাগে দুটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়।
ওসি আল এমরান আরও বলেন, উদ্ধার অস্ত্রগুলো থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে