মৌলভীবাজারের কমলগঞ্জে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দুজন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মুস্তাফিজুর রহমান (২৬) নামে একজনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।
নিহত মুস্তাফিজ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের আব্দুল মনাফের ছেলে এবং শহীদনগর মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষাসচিব ছিলেন।
পতনঊষার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলি আহমদ খান চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ মুস্তাফিজুর রহমানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
গত ৭ সেপ্টেম্বর দুপুরে শ্রীসূর্য্য পেকুপাড়া গ্রামে মুস্তাফিজুর রহমানের ঘরে দুপুরে রান্না করা হচ্ছিল। এ সময় সিলিন্ডার বিস্ফোরণিত হয়। মুহূর্তেই আগুন রান্নাঘরের কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় মুস্তফাফিজ ও নঈম মিয়া দগ্ধ হন। ওই দিন রাতে স্থানীয়রা তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। মুস্তাফিজুর রহমানের ৫১ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধ নঈম মিয়া (৪৫) চিকিৎসাধীন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে