বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সারা দেশের ন্যায় হবিগঞ্জেও ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা শহরের টাউন হলের সামনে স্টুডেন্ট অব হবিগঞ্জ ব্যানারে অবস্থান নেন। এ সময় গণহত্যার পর গণগ্রেপ্তার করা হচ্ছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। এ ছাড়া তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শনী করেন।
দুপুর ১২টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী টাউন হলের সামনে অবস্থান নেন। সেখানে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে শহরের প্রধান সড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করা হয়।
এরপর পুরো শহরে মিছিল করেন শিক্ষার্থীরা। তবে পুলিশ ও বিজিবি জড়ো হওয়া শিক্ষার্থীদের থেকে বেশ খানিকটা দূরে অবস্থানে ছিলেন। ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের, দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের সুষ্ঠু বিচারের দাবিতে কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হকৃবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৫ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে