
রাষ্ট্র, সরকার ও ধর্মবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে সিলেটে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার সাধারণ সম্পাদক ইমন আহমদ সিলেট কোতোয়ালি থানায় এই আবেদন করেন। এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাহের।
ওসি মো. আবুল কাহের আজকের পত্রিকাকে বলেন, ‘ইমন আহমদ নামের এক যুবক গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করেছেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগ হওয়ায় এটি মামলা হিসেবে রেকর্ড করতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। বিষয়টি নিয়ে আলোচনা চলছে, অনুমতি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মামলার আবেদনে বলা হয়েছে, নুরুল হক নুর দেশের বাইরে গিয়ে রাষ্ট্র, সরকার ও ধর্মবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। নুর বাংলাদেশে ইহুদি চক্রান্ত বাস্তবায়নে মেতে উঠেছেন। হজ পালনের কথা বলে বিদেশ সফরে গিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফান্দির সঙ্গে বৈঠক করেছেন নুরুল হক। বৈঠকে তিনি বাংলাদেশের সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছেন। বাংলাদেশ নিপীড়িত ফিলিস্তিনদের অধিকারের পক্ষে সব সময় থাকলেও ইসরায়েল ও মোসাদের সহযোগিতায় নুরুল হক ও তাঁর রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ রাষ্ট্রের মধ্যে ঘৃণা, বিদ্বেষ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বৈধ সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন; যা রাষ্ট্রদ্রোহের শামিল।
এ বিষয়ে আজ সোমবার মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার সাধারণ সম্পাদক ইমন আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘দেশপ্রেম থেকে নুরুল হক নুরের বিরুদ্ধে এই অভিযোগ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পুলিশ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে