
তিন যুগ ধরে বন্ধ থাকা দুটিসহ মৌলভীবাজারের কুলাউড়ার ৪৮টি রেলস্টেশন চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এপ্রিলে এসব রেলস্টেশন চালু হতে পারে।
এগুলোর মধ্যে সিলেট-আখাউড়া রেল সেকশনের কুলাউড়ার টিলাগাঁও ও ভাটেরা স্টেশন ২০০৯ সাল থেকে বন্ধ। আর লংলা স্টেশন সাত মাস ধরে বন্ধ রয়েছে।
৩ জানুয়ারি বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী (ঢাকা) মো. সিরাজ জান্নাত স্বাক্ষরিত চিঠিতে বন্ধ থাকা ৪৮টি রেলস্টেশন চালুর বিষয়ে নির্দেশনা দেওয়া হয় বলে কুলাউড়া রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. জুয়েল হোসাইন জানান।
ওই চিঠিতে বলা হয়, বন্ধ ৪৮ স্টেশন চালুর জন্য এর মধ্যে রেলওয়েতে গার্ড, স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যান নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের প্রশিক্ষণ চলছে।
উপসহকারী প্রকৌশলী মো. জুয়েল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, সিলেট-আখাউড়া রেল সেকশনের কুলাউড়ায় জনবলসংকট দেখিয়ে ২০০৯ সালে ভাটেরা ও টিলাগাঁও স্টেশনটি বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। আর লংলা রেলস্টেশনটিও লোকবল সংকটের কারণে এক দশক ধরে বেশ কয়েকবার বন্ধ থাকার পর সর্বশেষ সাত মাস ধরে বন্ধ রয়েছে।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘স্টেশনের অবকাঠামো সংস্কারকাজের প্রক্রিয়া শুরু করেছি।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে