
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রেমিকার করা পর্নোগ্রাফি মামলায় ইমরান হাসান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাতে ইমরানকে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার সুকচর গ্রামের আজিদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, আড়াই বছর আগে জগন্নাথপুর উপজেলার এক তরুণীর (২১) সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ইমরান হাসানের। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
সেই সুবাদে কয়েক ধাপে ইমরান হাসান ওই তরুণীর কাছ থেকে ৫ লাখ টাকা ধার নেন। পরে তরুণী বিয়ের চাপ দিলে ও পাওনা টাকা চাইলে ইমরান গোপন ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল করার হুমকি দেন। এ নিয়ে একপর্যায়ে দুজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
২ জানুয়ারি তরুণীর অন্যত্র বিয়ে ঠিক হলে ওই যুবক আরও ৫ লাখ টাকা দাবি করেন। তরুণী টাকা দিতে অস্বীকার করলে তাঁর নামে ফেসবুকে ফেক আইডি খুলে ছবি ও ভিডিও ভাইরাল করেন ইমরান।
এ ঘটনায় ভুক্তভোগী সুনামগঞ্জ আদালতে ইমরান হাসানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে আদালতের নির্দেশে ২ ফেব্রুয়ারি জগন্নাথপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শনিবার রাতে ইমরান হাসানকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রোববার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে