সিলেটে পাথরবোঝাই ট্রাকের ভেতরে লুকিয়ে পাচারকালে অবৈধভাবে নিয়ে আসা ২৭৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে ১৪ জুন একই কায়দায় চিনি চোরাচালানের সময় ২০০ বস্তা চিনি বহনকারী ট্রাকসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ট্রাক চালকের নাম মো. রুবেল মিয়া। তিনি হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গগভরাঙ্গারচর গ্রামের বাসিন্দা।
উপকমিশনার সাইফুল ইসলাম জানান, গতকাল বুধবার সন্ধ্যা-রাতে সিলেট-তামাবিল মহাসড়কে চলাচল করা ট্রাক থামিয়ে তল্লাশি করে পুলিশ। এ সময় থামার সংকেত দিলে ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ ট্রাকটিকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তল্লাশি করে ট্রাকে থাকা পাথরের স্তূপের নিচে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় ২৭৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
সাইফুল বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাতেই বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে। মামলায় ট্রাক চালককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
২৭৫টি বস্তায় ১৩ হাজার ৪৭৫ কেজি চিনি আছে। বর্তমানে প্রতি কেজি চিনির বাজারমূল্য ১২০ টাকা ধরে ১৬ লাখ ১৭ হাজার টাকা বলে জানান সিলেট মহানগর পুলিশের এই অতিরিক্ত উপকমিশনার।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে