জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ান মারিয়া। নিজ দেশ থেকে ছুটে এসেছেন সিলেটের বিশ্বনাথ পৌর শহরে। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন স্থানীয় আব্রাহাম হাসান নাঈমের সঙ্গে।
পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার আব্রাহাম বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামের আরিছ আলীর ছেলে। আজ বৃহস্পতিবার রাজকীয় আয়োজনে সম্পন্ন হয় আব্রাহাম-মারিয়ার বিয়ের মূল আনুষ্ঠানিকতা।
অবশ্য এই বিয়েকে ঘিরে আব্রাহামের বাড়িতে গত শুক্রবার থেকেই চলছে উৎসব ও ভূরিভোজ। মারিয়াকে একনজর দেখতে ভিড় করছেন উৎসুক লোকজন।
সরেজমিনে গিয়ে জানা যায়, বিশ্বনাথের এক ব্যক্তির মাধ্যমে মারিয়ার সঙ্গে আব্রাহাম হাসান নাঈমের পরিচয় হয়। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয়ের পরিবার সিদ্ধান্ত নেয় আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার। প্রথমে মারিয়া আব্রাহামকে জার্মানিতে যাওয়ার প্রস্তাব দেন। তাতে রাজি হননি আব্রাহাম। গত ২৩ ডিসেম্বর পছন্দের মানুষের কাছে ছুটে আসেন মারিয়া। এরপর আজ মুসলিম রীতি অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।
আব্রাহাম-মারিয়ার বিয়ে উপলক্ষে পারিবারিকভাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণিল সাজে সাজানো হয় পুরো বাড়ি। আমন্ত্রণ জানানো হয় শ্রীধরপুর গ্রামসহ আশপাশের গ্রামের বাসিন্দাদের। এমন আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত এলাকাবাসী। তাঁদের অনেকেই জানান, বিশ্বনাথে এমন রাজকীয় বিয়ের আয়োজন খুব কমই দেখা গেছে। আয়োজনের সবকিছুই ছিল ব্যতিক্রম।
আব্রাহামের চাচাতো ভাই আবদুল বাতিন বলেন, ‘মারিয়া জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি পিএইচডি গবেষণা করছেন। শিগগিরই জার্মানি থেকে মারিয়ার মা-বাবা বাংলাদেশে আসবেন।’
নবদম্পতি বলেন, ‘সারা জীবন যেন আমরা একসঙ্গে থাকতে পারি। সে জন্যে সবার দোয়া চাই।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে