
সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদের উজানে ভোলাগঞ্জ জিরো পয়েন্টে সাদা পাথর পর্যটনকেন্দ্র। এর টানে ছুটে আসেন পর্যটকেরা। সেই সাদা পাথরে চোখ পড়েছে স্থানীয় প্রভাবশালী চক্রের। সম্প্রতি পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কিছুদিন বন্ধ ছিল পর্যটনকেন্দ্রটি। এই সুযোগে চক্রটি সাদা পাথর চুরি শুরু করেছে। গত রোববার রাতে পাথর চুরির সময় ধলাই নদের হেকিমেরটুক এলাকা থেকে পাথরবোঝাই ছয়টি নৌকাসহ ১৭ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মামলা হয়।
পুলিশ জানায়, ৮-১০টি বারকি নৌকায় ৩০-৩৫ জন সাদা পাথর নিয়ে যাচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় ছয়টি নৌকার ১৭ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, চুরি করা সাদা পাথর বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।
স্থানীয় সূত্র বলেছে, স্থানীয় কিছু প্রভাবশালী বিজিবি ও পুলিশের কিছু অসাধু কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে সাদা পাথর চুরি করছেন। বিনিময়ে নৌকাপ্রতি ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা চাঁদা দিতে হয়। ভোলাগঞ্জ ১০ নম্বর, পুলিশ ফাঁড়ি ঘাট, কালাইরাগ, কলাবাড়ী ও টুকেরবাজার এলাকায় নদের পাড়ে রেখে এগুলো বিক্রি হয়।
স্থানীয় ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, দায়িত্বে থাকা কর্মকর্তাদের যোগসাজশে এবং দায়িত্বে অবহেলার কারণে সাদা পাথর চুরি হচ্ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে একদিন সাদা পাথর পর্যটনকেন্দ্র বিলীন হয়ে যাবে।
কোম্পানীগঞ্জ ট্যুরিজম ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেন, প্রতিনিয়ত সাদা পাথর চুরি হওয়ায় পর্যটনকেন্দ্রটি যেমন সৌন্দর্য হারাবে, তেমনি পর্যটকেরাও এখান থেকে আগ্রহ হারাবে। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বর্তমানে যেটুকু আছে, তা-ও থাকবে না।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর মাঝে সাদা পাথর পর্যটনকেন্দ্র। এগুলো চুরি রোধে আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করছি। দিনরাত টহল দিচ্ছি। রোববার রাতে ছয়টি নৌকাসহ ১৭ জনকে আটক করেছি। তাঁদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ বলেন, ‘আমাদের কারও বিরুদ্ধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সাদা পাথর চুরির বিষয়টি নিরাপত্তার দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের জিজ্ঞেস করুন।’
বিজিবির ভোলাগঞ্জ কালাসাদেক বিওপি কোম্পানি কমান্ডার জাকির হোসেন বলেন, ভোলাগঞ্জ ক্যাম্পের কমান্ডারকে চুরি রোধে আরও কঠোর হওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে