মৌলভীবাজারের কমলগঞ্জে বন্য শূকরের হামলায় অনন্ত বালমিকি দাশ (৩৬) নামে এক চা-শ্রমিক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুলবাড়ী চা-বাগানে এ ঘটনা ঘটে। অনন্ত এই চা-বাগানের কৃষ্ণ বালমিকি দাশের ছেলে।
ফুলবাড়ী চা-বাগানের বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাতে ঘরে ঢুকে আবার একটি বন্য শূকর হামলা চালালে অনন্ত আহত হন। তিনি এখন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা আরও জানান, এই চা-বাগান লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন। ফলে প্রায়ই লাউয়াছড়া উদ্যানের বন্য শূকর বাগানে হামলা চালায়। গত জানুয়ারিতেও বন্য শূকরের হামলায় একজন চা-শ্রমিক আহত হয়েছিলেন।
ফুলবাড়ী চা-বাগান পঞ্চায়েত সভাপতি মনোরঞ্জন বলেন, গত ১০ মাসে বন্য শূকরের হামলায় দুজন চা-শ্রমিক আহত হওয়ায় চা-বাগানে আতঙ্ক বিরাজ করছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জার শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চা-শ্রমিকের ওপর হামলার পর বন্য শূকরটিকে একটি ঘরে আটকে রাখেন। বন্য শূকরটি উদ্ধারের চেষ্টা চলছে। আহত চা-শ্রমিককে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে