হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও কারটি পুড়ে গেছে।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জনতার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা প্রাইভেট কারে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন।
নবীগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আব্দুল মুমিন বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারের আগুন নেভাই। এ ঘটনায় কেউ আহত হয়নি। আগুনের প্রকৃত কারণ নির্ণয় করা যায়নি।’
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে জানতে পারি ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রাইভেট কারের মালিক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে