
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, ‘সিলেটে চলমান প্রকল্পগুলো যাতে সময়মতো সম্পন্ন হয় সে জন্য আমি জোর তদারকি করব। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্প সময়মতো সম্পন্ন না করলে তাঁদের জবাবদিহির আওতায় আনা হবে।’
আজ শুক্রবার সিলেট সদর উপজেলা প্রশাসন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘দেশ ও জনগণের জন্য রাজনীতি করে বলেই আওয়ামী লীগকে আবার নির্বাচিত করেছে জনগণ। আমি কৃতজ্ঞ, সিলেটের মানুষ আমাকে ভালোবেসে পুনরায় নির্বাচিত করেছে। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি জনগণের সেবা করে যাব। জননেত্রী শেখ হাসিনা আমাদের আশা-আকাঙ্ক্ষা ভরসাস্থল।’
তিনি উপস্থিতজনদের তথ্য দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, সঠিক তথ্য পেলে সমস্যাগুলো যথাযথভাবে চিহ্নিত করে সমাধান করা সম্ভব। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।
বক্তব্য দেন মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন, বীর মুক্তিযোদ্ধা ইরশাদ আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হিরণ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ।
এর আগে ড. এ কে আব্দুল মোমেন সিলেট শাহজালাল (র.) মাজার মসজিদে জুমার নামাজ আদায় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মহানগর আওয়ামী নেতা জুবের খান, জুনেদ আহমদ শওকত, হাজী আব্দুল মতিন, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল খাবির, সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুছ সাদাত প্রমুখ।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে