অসামাজিক কার্যকলাপের অভিযোগে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে নারীসহ ১০ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে নগরের জিন্দাবাজারের সবুজ বিপনী রেস্ট হাউস নামক আবাসিক হোটেল থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে তিন নারী ও সাত পুরুষ রয়েছেন।
আটককৃতরা হলেন—সুনামগঞ্জের দিরাইয়ের প্রমোদ রঞ্জন দাসের ছেলে মিন্টু দাস (২৫), সুনামগঞ্জ সদরের ইয়াকুব আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫), সিলেটের কোতোয়ালী মডেল থানার বছির উদ্দিনের ছেলে রিপন মিয়া (৩০), নেত্রকোনার কেন্দুয়ার দিয়ারিশ মিয়ার ছেলে হবল মিয়া (৫০), সিলেটের দক্ষিণ সুরমার শালিক মিয়ার ছেলে জুনেদ মিয়া (২২), মৌলভীবাজারের কুলাউড়ার ইব্রাহিম মিয়ার ছেলে সাহেদ আহমদ (৪৩), মৌলভীবাজারের কুলাউড়ার মৃত তোতা মিয়ার ছেলে এরশাদ মিয়া (৩০) ও তিন নারী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম জানান, জিন্দাবাজারের সবুজ বিপনী রেস্ট হাউস নামক আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হয় এমন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে দশটার দিকে হোটেলটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই হোটেল থেকে দশজনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে