জনগণই সকল ক্ষমতার উৎস। আর আওয়ামী লীগ সরকার, উন্নয়নের সরকার। এই সরকার স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।
আজ রোববার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুটি ব্রিজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার মেগা প্রজেক্ট বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। ওই সব প্রকল্পের কাজ শেষ হলেই দেশের চেহারা বদলে যাবে। এমনকি উন্নয়নের ধারাবাহিকতায় গ্রামগঞ্জ আজ শহরে রূপান্তরিত হচ্ছে।
ব্রিজের উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন-চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল বাছির, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, ভাইস চেয়ারম্যান আবেদা খাতুন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মহালদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবেদ হাসনাত চৌধুরী সনজু, ইউপি চেয়ারম্যান মানিক সরকার, জাকির হোসেন পলাশ, রুমন ফরাজী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. গোলাম মোস্তফা প্রমুখ।
জানা গেছে, উপজেলার কারিশিরী সুতাং নদীর ওপর ও নালমুখ বাজার সংলগ্ন নালায় ৪ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে দুটি ব্রিজ নির্মাণ করা হয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে