
ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসনের বিরুদ্ধে হামাসের প্রতিরোধ যুদ্ধের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘ডেমনস্ট্রেশন ফর ফিলিস্তিন’ লেখা ব্যানার নিয়ে এ মানববন্ধন করা হয়।
এ সময় বক্তারা বলেন ‘ফিলিস্তিনি ভাইদের বলতে চাই, আমরা দূর থেকে হয়তো কিছু করতে পারব না। তবে মানববন্ধনের মাধ্যমে জানাতে চাই, আমরা বাংলাদেশের জনগণ সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি ও থাকব।’
বক্তারা ওআইসিভুক্ত দেশসহ পৃথিবীর শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা নিরীহ ফিলিস্তিনদের পাশে দাঁড়ান।’ এ সময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়ে তাদের সার্বিক সাহায্যের আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুয়েল সরকার, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. মারুফ হাসান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী লোকমান মিয়া প্রমুখ। সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের মাস্টার্সে শিক্ষার্থী তানিম খন্দকার।
আরও পড়ুন:

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে