
জনাকীর্ণ বাজারে রাস্তা বন্ধ করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে। নির্বাচনী অনুসন্ধান কমিটি এর ব্যাখ্যা দিতে আজ সোমবার (৪ ডিসেম্বর) ব্যারিস্টার সুমনকে এক পত্রে নির্দেশ দিয়েছে।
হবিগঞ্জ-৪ আসনের অনুসন্ধান কমিটি কার্যালয় থেকে হবিগঞ্জ সদর আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল এই নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক আগামী ৭ ডিসেম্বর ব্যাখ্যা দেবেন বলে জানিয়েছেন সুমন।
নির্বাচন অনুসন্ধান কমিটির দেওয়া পত্রে বলা হয়, গত ২ ডিসেম্বর সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার গাজীপুরের আসামপাড়া বাজারে এক নির্বাচনী জনসভা করেন ব্যারিস্টার সুমন। প্রথমত, বাজারটি জনাকীর্ণ। দ্বিতীয়ত, ওই নির্বাচনী সমাবেশের জন্য বাজারের তিন রাস্তার মোড়সহ বাজারের ওপর দিয়ে চলাচলকারী প্রধান তিনটি সড়ক বন্ধ করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়। তৃতীয়ত, উক্ত নির্বাচনী সমাবেশের বিষয়ে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি।
ফলে, আপনার (সুমন) উক্ত কার্য দ্বারা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি-০৬ (খ, গ, ঘ) ভঙ্গ করা হয়েছে বলে অত্র নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট প্রতীয়মান হয়েছে। আগামী ০৭ ডিসেম্বরের মধ্যে আপনাকে অত্র কমিটির নিকট লিখিত ব্যাখ্যা দাখিল করার নির্দেশ দেওয়া হলো।
আগামী ৭ ডিসেম্বর এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেবেন জানিয়ে ব্যারিস্টার সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বাংলাদেশের যেকোনো জায়গায় গেলে মানুষ ভালোবেসে আমাকে দেখার জন্য ছুটে আসে। সেদিন ও বিকল্প হয় নাই। কিন্তু বুঝতে পারিনি সেখানে এত মানুষ হবে। সেদিন সেখানে বাইরের এলাকার লোকজন গিয়ে ভিড় বাড়িয়েছেন। তবে আমি নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলতে চাই।’
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেবী চন্দ বলেন, ‘এটা নির্বাচন অনুসন্ধান কমিটির বিষয়।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে