
পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় প্রথমে লিবিয়া, পরে সেখান থেকে ইতালিতে যান মিসফাউর রহমান নাঈম (২২)। তবে তাঁর আর ভাগ্যবদল হলো না। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান নাঈম। তাঁর বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মিল্লিক গ্রামে।
গত রোববার ইতালির স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়ক দুর্ঘটনায় নাঈমের মৃত্যু হয়। তিনি করগাঁও ইউনিয়নের মিল্লিক গ্রামের সাঈদুর মিয়ার ছেলে।
জানা গেছে, পরিবারের দুই ভাইয়ের মধ্যে নাঈম ছোট। তিনি ইউরোপের দেশে যাওয়ার জন্য ২০২২ সালের শুরুর দিকে লিবিয়ায় যান। পরে দালালের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছান। ইতালিতে পৌঁছার চার মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
ইতালির সংবাদমাধ্যম রাই নিউজ আইটি সূত্রে জানা যায়, ইতালির স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে নিহত নাঈম স্কুটারযোগে কাজে যাচ্ছিলেন। ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়ক লুকুগনানো ক্রীড়া মাঠের কাছে পৌঁছালে একটি প্রাইভেট কারের ধাক্কায় স্কুটার আরোহী নাঈম, একটি বাইসাইকেল আরোহীসহ দুই বাংলাদেশি তরুণ ছিটকে পড়েন। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নাঈম মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর আহত বাংলাদেশি যুবককে ট্রাইসেস পানিকো হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক ঘাতক গাড়িচালককে আটক করে তাঁর লাইসেন্স বাতিল এবং মামলায় গ্রেপ্তার দেখায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নাঈমের চাচা মশিউর রহমান টিটু বলেন, ‘প্রায় চার মাস আগে নাঈম ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছায়। কিন্তু সেখানে সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আমার ভাতিজার লাশ যেন বাড়িতে এনে দাফন করতে পারি, সেই ব্যবস্থা নিতে। দুই ভাইয়ের মধ্যে নাঈম সবার ছোট। পরিবারকে ভালো রাখার জন্য গিয়েছিল ইতালি। এখন সে লাশ হয়ে গেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ বলেন, পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে লাশ দেশে ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৫ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে