
সিলেট নগরে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে নগরের পাঠানটোলার পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, ওই যুবক আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওই যুবকের নাম আদিল আহমদ (২৯)। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার মান্দারুকা গ্রামের আব্দুল মসব্বিরের ছেলে। তিনি পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন।
পুলিশ বলছে, নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষের দেওয়া খবরের ভিত্তিতে রাত ৩টার দিকে জালালাবাদ থানা-পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। সেখানে তাঁর শোয়ার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলে ছিলেন তিনি। মাদকাসক্তের পাশাপাশি আদিল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানা গেছে।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-এটি আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শেষ হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে