
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসকের ওপর রোগীর সঙ্গে আসা এক ব্যক্তি হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি পালন করেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হামলার এ ঘটনা ঘটে।
হামলার পর থেকেই জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। এ সময় চিকিৎসাসেবা না পেয়ে ভোগান্তিতে পড়েন রোগী ও তাঁদের স্বজনেরা।
হাসপাতাল ও চিকিৎসক সূত্র জানায়, হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ছিলেন চিকিৎসক আবিদুর রেজা। বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন যুবক এক রোগীকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় জরুরি বিভাগে ভিড় ছিল। ওই রোগীর সঙ্গে আসা এক যুবক সবার আগে তাঁদের সঙ্গে আনা রোগীকে সেবা দিতে বলা নিয়ে আবিদুর রেজার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে এক যুবক উত্তেজিত হয়ে আবিদুর রেজাকে টেবিলে থাকা স্টেথোস্কোপ ছুড়ে মারেন এবং মারধর শুরু করেন।
এ ঘটনার পরপরই হাসপাতালের সব চিকিৎসক ও নার্সরা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তিসহ ৩ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন। এ সময় হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও তাঁদের স্বজনেরা। খবর পেয়ে বেলা ৩টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করেন।
চিকিৎসক ও নার্সদের ৩ দফার মধ্যে ছিল, স্থায়ী নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পরিমাণ আনসার ও পুলিশ ক্যাম্প স্থাপন, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং যথাযথ বিচার নিশ্চিতকরণ এবং জরুবি বিভাগসহ সব বিভাগে দর্শনার্থী, বহিরাগত, দালাল, হকার নিয়ন্ত্রণ করে কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি করা।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোমিন উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা প্রতিদিন শত শত মানুষকে চিকিৎসাসেবা দিই। তাই কর্মক্ষেত্রে আমাদের নিরাপত্তা থাকাটা অত্যন্ত জরুরি।’ তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং রোগীদের দুর্ভোগ লাঘবে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে