
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ২০১০-১১ সালের দিকে দেশ ছাড়েন কাওছার হামিদ আলী। প্রথমে লন্ডনে যান তিনি। প্রায় সাত বছর পর সেখান থেকে পাড়ি জমান ফ্রান্সে। এরই মধ্যে কেটে যায় প্রায় এক যুগ। আলীর স্বপ্ন ছিল প্রতিষ্ঠিত হয়ে দেশে ফিরবেন। মা-বাবাও একমাত্র ছেলেকে নিয়ে এমন স্বপ্নই দেখছিলেন। কিন্তু কারও স্বপ্নই আর পূরণ হলো না। আলী ঠিকই ফিরলেন, তবে কফিনে বন্দী লাশ হয়ে।
ফ্রান্সে খুন হওয়ার দেড় মাস পর গতকাল সোমবার মৌলভীবাজারের বড়লেখার পানিধার এলাকার কাওছার হামিদ আলীর (৩৫) লাশ দেশে এসে পৌঁছেছে। ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলীর লাশ এসে পৌঁছায়। বিমানবন্দরে একমাত্র ছেলের কফিনে বন্দী লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা আবুল হোসেন।
সন্ধ্যায় লাশ বাড়িতে পৌঁছার পর এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। কান্নায় ভেঙে পড়েন আলীর মা ও স্বজনেরা। যে ছেলেকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছিলেন, সেই ছেলে কফিনে বন্দী হয়ে দেশে ফিরবে তা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি তাঁরা। আলীকে শেষবারের মতো দেখতে ভিড় করে পাড়া-প্রতিবেশীরাও। বাদ মাগরিব বড়লেখার কোর্ট চত্বর এলাকায় জানাজা শেষে আলীর লাশ গ্রামের (পুরোনো) বাড়ি বিয়ানীবাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
গত ২০ সেপ্টেম্বর রাতে প্যারিসের মাখদরমি এলাকায় উবারের আইডি নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে কয়েকজন যুবক আলীকে ঘাড়ে আঘাত করে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেন। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হলে ২৩ দিন কোমায় ছিলেন আলী। এরপর গত ১৩ অক্টোবর আলী মারা যান।
ফ্রান্সে আইনি প্রক্রিয়া শেষে গত শুক্রবার আলীর লাশ বিমানে করে বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। প্রথম দিকে আলীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হলেও পরে তাঁকে হত্যার অভিযোগ ওঠে। আলীকে হত্যায় জড়িতদের ধরতে ফ্রান্সের পুলিশ অভিযান চালাচ্ছে বলে প্রবাসী একটি সূত্র জানিয়েছে। ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক নূরুল ওয়াহিদ জানিয়েছেন, আলীকে হত্যার ঘটনায় জড়িতরা পলাতক। তাঁদের গ্রেপ্তার করতে ফ্রান্সের পুলিশ অভিযান চালাচ্ছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে