
সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের এক এসআইসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ উঠেছে। এসআই আব্দুল্লাহ আল মামুনসহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন উপজেলার গৌখালেপাড় গ্রামের মো. আলী আব্বাস। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আজ বৃহস্পতিবার সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে অভিযোগ দেন ব্যবসায়ী ও গণ–অভ্যুত্থানের সক্রিয় কর্মী দাবি করা আব্বাস।
অভিযোগে আলী আব্বাস উল্লেখ করেন, কোম্পানীগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নাম ব্যবহার করে নিজেকে থানার ‘লাইনম্যান’ পরিচয় দিয়ে বিভিন্ন অনিয়ম করে আসছেন। লামনীগাঁও, গুচ্ছগ্রাম ও কাঁঠালবাড়ী এলাকায় প্রতিদিন বোমা মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। এসব অবৈধ মেশিনের মালিকদের কাছ থেকে প্রতিদিন ৪ হাজার টাকা ‘থানা লাইন’ বাবদ আদায় করেন এসআই মামুন।
অভিযোগে আব্বাস আরও বলেন, এসআই মামুনের প্রত্যক্ষ মদদে তাঁর নিজস্ব জমি থেকেও অবৈধভাবে বালু লুট করা হচ্ছে। প্রশাসনের কাছে একাধিকবার বিষয়টি জানালে এসআই মামুন ও তাঁর সহযোগী চক্র ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জেরে ২৫ মার্চ রাত ৯টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর বুড়দেও থানা সদর জামে মসজিদ মার্কেটের সামনে তাঁকে হয়রানি করা হয়।
অভিযোগ অনুযায়ী, এসআই মামুন বিনা কারণে তাঁকে আটক করার চেষ্টা করেন। কী অভিযোগ আছে, জানতে চাইলেও পুলিশ কোনো স্পষ্ট উত্তর দিতে পারেনি। এরপর এসআই মামুন সেখান থেকে সটকে পড়লেও সঙ্গে থাকা দুই কনস্টেবল মুরছালিন ও দীপঙ্কর আলী ভুক্তভোগী আব্বাসকে জোর করে থানায় নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। ঘটনাস্থলে থাকা ডিএসবি সদস্য জহির ও আসিফ পুলিশের কাছে ওয়ারেন্টের কপি দেখতে চাইলে দুই কনস্টেবল গড়িমসি করতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জনতার ক্ষোভের মুখে পুলিশ সদস্যরা দ্রুত স্থান ত্যাগ করেন।
এ বিষয়ে মো. আলী আব্বাস জানান, অভিযোগ দেওয়ার পরে আরেক ব্যক্তির মাধ্যমে এসআই আব্দুল্লাহ আল মামুন তাঁকে হুমকি দিয়েছেন। এদিকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আজ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে এসআই আব্দুল্লাহ আল মামুন দাবি করেন, ‘এটি মিথ্যা অভিযোগ। আমার বিষয়ে অভিযোগের কোনো প্রমাণ সে দেখাতে পারবে না। সে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে বিধায় আমিও বলেছি দেখি সে কী করতে পারে। এমনি অভিযোগ হলে আমিও দেখে নেব।’
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে বারবার কল দিলেও তাঁকে পাওয়া যায়নি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে