সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, ‘সবক্ষেত্রে থাকা অনিয়ম-দুর্নীতি বন্ধ না হলে দেশ ও জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। সিন্ডিকেটের কারণে আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী, অসহায়-গরিব মানুষেরা কীভাবে যে বেঁচে আছেন তা একমাত্র আল্লাহ’ই জানেন।’
আজ সোমবার সিলেটের বিশ্বনাথ ছহিফাগঞ্জ এসডি মাদ্রাসা মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোকাব্বির খান বলেন, ‘আমরা নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য মানুষকে কত প্রতিশ্রুতি দিই। আর বিজয়ী হওয়ার পর সেসব কথা ভুলে গিয়ে নিজের পকেটভারী করতে ব্যস্ত হই, অথচ দেশের মালিক কিন্তু সর্বস্তরের জনগণ।’
মাদ্রাসার সুপার আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, খাজাঞ্চী অ্যাকাডেমির পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, সমাজসেবক সাজিদুর রহমান সোহেল ও তবলপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মইনুল ইসলাম। পরিচালনা করেন মাওলানা মোসাদ্দেক হোসেন। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে