মৌলভীবাজারের রাজনগরে গাছ উপড়ে পড়ে দুই নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরও ১০ চা শ্রমিক।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার টেংরা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। মাথিউড়া চা-বাগানের গাড়িতে করে বাগানের অফিস থেকে বাগানের ২ নং ডিভিশনে চা পাতা তুলতে যাচ্ছিলেন শ্রমিকেরা। পথে ২৪ নম্বর এলাকা অতিক্রম করার পর গাড়িতে একটি রাবার গাছ উপড়ে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।
আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা (সদর) হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বেলা ১২টার দিকে শান্তি শীল (৫৫) নামে এক শ্রমিক ও রাত ৮টার দিকে ময়না রাজভর (৪৮) নামে আরেক নারী শ্রমিক এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
আহতদের মধ্যে লক্ষ্মী গৌড় (২৫), চন্দ্রাবতী রাজভর (৪৫), কৃষ্ণা রাজভর (৩২) সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফুলমতি গৌড় (৩৮), গঙ্গাজলি (৫০), রামদুলারি রাজভর (৪২), দ্রুপদী রাজভর (৪৮), গীতা রাজভর (৫৫), লক্ষ্মীচরণ রবিদাশকে (৩৭), লাটিয়া রাজভর (৪৮) মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাথিউড়া চা-বাগানের ১ নং ডিভিশন থেকে সকাল সাড়ে ৯টার দিকে বাগানের ২ নং ডিভিশনের ৮২ নং সেকশনে চা পাতা তুলতে গাড়িতে করে শ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছিল। কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ২৪ নম্বর এলাকা অতিক্রম করার পর গাড়ির ওপর একটি গাছ উপড়ে পড়ে। এ সময় গাড়িতে থাকা ১২ চা শ্রমিক গুরুতর আহত হন।
মাথিউড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুগ্রিম গৌড় জানান, সকালে চা পাতা তুলতে শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় একটি গাছ উপড়ে গাড়িতে পড়ে। এতে ১২ জন আহত হন। পরে দুজন শ্রমিক মারা যান। ১০ জন চিকিৎসাধীন।
এ বিষয়ে রাজনগর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘আমিসহ থানার পুলিশ সদস্যরা এখনো ঘটনাস্থলে আছি। এ পর্যন্ত দুইজন শ্রমিক মারা গেছেন। আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে