
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলীকে (কালা মিয়া) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার মধ্যরাতে পূর্ব দরগা গেট এলাকা থেকে নাশকতা মামলার এই আসামিকে গ্রেপ্তার করা হয়।
আপ্তাব আলী উপজেলার মৃত আহমদ আলীর ছেলে। তিনি তেলিখাল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য।
র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা নিতে গ্রেপ্তার আসামিকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার পলাতক অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে সিলেটের কোতোয়ালি থানার পূর্ব দরগা গেট এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, আপ্তাব আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ সেকেন্ড আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে