
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ প্রায় সাড়ে ৪ মাস আগে মারা গেছেন। তবে তাঁকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের পদায়ন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
গত ২৪ মে মারা যান এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ। তাঁর হার্টের সমস্যা ছিল। এরপর থেকে তাঁর পদটি শূন্য হয়ে যায়।
গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫ জন শিক্ষককে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি/পদায়ন করা হয়। এতে দেখা যায়, এমসি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদকে উপাধ্যক্ষ পদ থেকে মাউশি অধিদপ্তর ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।
এ বিষয়ে এমসি কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘এটা আসলে মিনিস্ট্রি আজগুবি কারবার করেছে। এই নামটা কেন দিল, কীসের জন্য করল বুঝলাম না। মাউশি, মিনিস্ট্রি সব জায়গায়ই এটা জানানো হয়েছে। এরপরও তারা মৃত মানুষকে জীবিত করে ফেলছে।’
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) মোহাম্মদ খালেদ রহীম আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমার জানা নেই। আচ্ছা, আমরা ঠিক করে দিচ্ছি। ভুল হতে পারে।’
পরে তিনি বলেন, ‘আপনার তথ্য সঠিক। ওইটা তো আমরা কলেজের ওয়েবসাইট থেকে দিই, ওখানে এখনো আছে। এটা আমরা কারেকশন করে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ ধরিয়ে দেওয়ার জন্য।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে