
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে মূল্যবান আগরগাছ চুরি হচ্ছে। অভিযোগ রয়েছে, অসাধু বনকর্মীদের যোগসাজশে চোর চক্র গাছ কেটে নিচ্ছে। গত এক সপ্তাহে তিনটি গাছ চুরির ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি লাউয়াছড়া বনের প্রধান ফটকের সামনে থেকে প্রায় ৫০ বছরের পুরোনো একটি বিশাল আগরগাছের আগা কেটে নিয়েছে চোর চক্র। প্রায় ১৫০ ফুট উচ্চতার গাছটির বাজারমূল্য লক্ষাধিক টাকার ওপরে হবে। এ ছাড়া বনের স্টুডেন্ট ডরমিটরি ও লাউয়াছড়া পুঞ্জিসংলগ্ন স্থান থেকে আরও দুটি বিশাল গাছ কেটে নিয়েছে চোরচক্র।
স্থানীয় বাসিন্দারা জানান, বন থেকে বনকর্মীদের সহযোগিতায় নিয়মিত গাছ চুরি হচ্ছিল। এখন আগরগাছ কেটে নেওয়া হচ্ছে। বনকর্মীদের টহল থাকা অবস্থায় জীবন্ত গাছ কেটে নেওয়ায় জনমনে নানা প্রশ্ন উঠেছে।
আগরগাছ চুরির সত্যতা নিশ্চিত করেছেন লাউয়াছড়া বনের রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা এই ঘটনায় তদন্ত করছি। তদন্ত শেষে জানা যাবে কীভাবে গাছ চুরি হয়েছে।’
এ বিষয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগের মৌলভীবাজার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনার সঙ্গে বন বিভাগের কেউ জড়িত থাকলে শিগগিরই তাঁকে অপসারণ করা হবে। বন বিভাগ সব সময়ই সংরক্ষিত বনের গাছ চুরি প্রতিরোধে তৎপর। আগরগাছ চুরি ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে