সিলেটের বালাগঞ্জ থেকে চুরি হওয়া অটোরিকশাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় বালাগঞ্জের গৌরীপুর থেকে দুজনকে প্রথম গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে অটোরিকশাসহ দলের আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বালাগঞ্জ উপজেলার বিত্তনিয়া গ্রামের মিছলু মিয়া (২৩), একই উপজেলার দক্ষিণ হরিশ্যাম গ্রামের আব্দুর রহিম (২৩) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ছোট বাকৈর গ্রামের সিহাব উদ্দিন (৩৫)।
সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা (সহকারী পুলিশ সুপার) মো. সম্রাট তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বালাগঞ্জের গৌরীপুর গ্রামের জাকির হোসেনের (২২) অটোরিকশা গত ১৭ সেপ্টেম্বর উপজেলার ওসমানীগঞ্জ বাজারের পাশ থেকে চুরি হয়। এ ঘটনায় পরে থানায় মামলা দায়ের করেন জাকির। ঘটনার পরে থানা-পুলিশ চোরদের ধরতে অভিযান অব্যাহত রাখে। একপর্যায়ে শনিবার সন্ধ্যায় বালাগঞ্জের গৌরীপুর কলেজ বাজার থেকে মিছলু মিয়া (২৩) ও আব্দুর রহিমকে (২৩) সন্দেহজনকভাবে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে নবীগঞ্জ থেকে অটোরিকশা ও চোর চক্রের আরেক সদস্য সিহাব উদ্দিনকে আটক করা হয়।’
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ৩ জন জাকির হোসেনের অটোরিকশা চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে