
ব্রিটেনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথের জাহেদ বক্স চৌধুরী। গত মঙ্গলবার টাওয়ার হ্যামলেটসের কাউন্সিল নির্বাচনে এস্পায়ার পার্টি থেকে বিপুল ভোটে জয়ী হন তিনি। তাঁর বাড়ি বিশ্বনাথ পৌরসভার চান্দশির কাপন গ্রামে।
২০২২ সালে প্রথমবারের মতো জাহেদ বক্স চৌধুরী টাওয়ার হ্যামলেটসের লেন্সবারি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। তিনি ১৯৮৬ সালে বাবা-মায়ের সঙ্গে প্রথম ব্রিটেনে যান। সেখানে লেখাপড়া শেষ করে কর্মক্ষেত্রে যোগ দেন। পাশাপাশি কমিউনিটির বিভিন্ন কাজেও অংশ নিতে শুরু করেন তিনি।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের রাজনীতিতে নানান বৈষম্য ও ষড়যন্ত্রের শিকার হয়ে সিলেটের লুৎফর রহমান এস্পায়ার পার্টি গঠন করেন এবং লুৎফর রহমান টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হন। তখন থেকেই এস্পায়ার পার্টির সঙ্গে ছিলেন জাহেদ বক্স চৌধুরী।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে