
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলের কয়েকটি কক্ষ থেকে দেশীয় অস্ত্র ও মদের খালি বোতল উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহপরান হল প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ।
প্রভোস্ট জানান, ছাত্রদের শাহপরান হলের বি–ব্লকের ৪১৭ নাম্বার কক্ষ থেকে একটি জিআই পাইপ, ৪১৯ নম্বর কক্ষ থেকে একটি রড, সি–ব্লকের ৪২৩ নম্বর কক্ষ থেকে একটি জিআই পাইপ ও একটি মদের বোতল, সি–ব্লকের ৪২৪ নম্বর কক্ষ থেকে এক বস্তা জিআই পাইপ, একটি রামদা, কিছু নেশা সরঞ্জাম, দুটি চাকু, একটি রড, এ–ব্লকের ২০২ নম্বর কক্ষ থেকে একটি চায়নিজ কুড়াল ও দুটি জিআই পাইপ পাওয়া গিয়েছে। এসব কক্ষে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছিলেন।
হল প্রভোস্ট ইফতেখার আহমেদ বলেন, ‘হলের কয়েকটি কক্ষ পরিষ্কার করতে গিয়ে অস্ত্রগুলো পাওয়া গেছে। আমাদের ধারণা, অন্য রুমগুলোতেও এ রকম অস্ত্র রয়েছে। আমরা সব রুমে তল্লাশি করে প্রশাসনকে জানাব। এরপর প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, আমরা সে অনুযায়ী কাজ করব।’
উল্লেখ্য, গত ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহপরান হলের কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ ও একটি রিভলভার পেয়েছেন শিক্ষার্থীরা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে