মৌলভীবাজারের কমলগঞ্জে ছাগল শিকার করতে গিয়ে কুকুরের কামড়ে প্রাণ হারিয়েছে বিশাল একটি অজগর! সোমবার (২০ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের লাউয়াছড়া বনের তেরোঘর নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, মাঠে ঘাস খাওয়া অবস্থায় একটি ছাগলকে আক্রমণ করে অজগর। এ সময় ছাগলের চিৎকারে পাশে থাকা একটি কুকুর ছুটে এসে অজগরটিকে কয়েকটি কামড় দেয়। খবর পেয়ে বনকর্মীরা অজগরটিকে জানকিছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টার নিয়ে গেলে সাপটি মারা যায়। অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিপিজি (যৌথ বন টহল বাহিনী) জহির মিয়া বলেন, ‘বন থেকে আসা অজগর সাপটি ছাগলকে পেঁচিয়ে ধরে। তখন ছাগলের চিৎকার শুনে পাশে থাকা কুকুর অজগর সাপটিকে কামড় দেয়। ঘটনাস্থলেই ছাগলটি মারা গেছে। পরে অজগরটিও মারা যায়।’
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে লাউয়াছড়া বন বিট কর্মকর্তা মো. মামুন অর রশিদ বলেন, ‘ছাগল শিকার করতে গিয়ে কুকুরের কামড়ে অজগর মারা গেছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে