সিলেটের জকিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বিধবা নারীর ওপর হামলার মামলায় আসামি আব্দুর রহিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আজ সোমবার জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ আদালতের জিআরও বাসুদেব।
এজাহার থেকে জানা গেছে, জকিগঞ্জ সদর ইউনিয়নের সেনাপতিরচক গ্রামের প্রবাসী কাওসার আহমেদের মা ও খালার জমি জোর করে ভোগদখল করছেন স্থানীয় বাসিন্দা সিরাজ উদ্দিন ও তাঁর ভাই আব্দুর রহিম। এ নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে তাঁদের মধ্যে। ১৮ মার্চ বিধবা রোসনা বেগম তাঁর জমির গাছ থেকে নারিকেল পাড়ান। একপর্যায়ে তাঁর দেবর আব্দুর রহিমের নেতৃত্বে ভাড়াটে লোকজন রোসনার ওপর হামলা করে তাঁর বাম হাত ভেঙে ফেলেন। তিনি সিলেট এমএজি ওসমানী হাসপাতালে অপারেশনের জন্য চিকিৎসাধীন রয়েছেন।
ওই ঘটনায় বাবুর বাজারের রাব্বি ড্রাগ হাউসের ফার্মাসিস্ট আব্দুর রহিম, তাঁর ভাই সেনাপতিরচক গ্রামের সিরাজ উদ্দিন সিরু, ফলাহাট গ্রামের আয়াছ আলীর ছেলে শামসুল হক, শীতলজুড়া গ্রামের আখলিছুর রহমানের ছেলে নাজিম উদ্দিন নাজুর বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা রেকর্ড করে পুলিশ। এ মামলায় আব্দুর রহিম অনেক দিন পলাতক থেকে অবশেষে আদালতে হাজির হয়েছিলেন বলে এজাহার থেকে জানা গেছে।
অন্যদিকে, রহিমদের হামলায় আহত হয়ে রোসনা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তাঁর বাসায় চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাসার গ্রিলের ও দরজার তালা ভেঙে ঘরে ঢুকে প্রতিটি ঘর তছনছ করে সাড়ে সাত ভরি স্বর্ণালঙ্কার, টাকা, জরুরি কাগজপত্র ও দামি কাপড়সহ ৮ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যান। এই ঘটনায় রোসনা তাঁর প্রতিপক্ষের রহিমসহ সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এ নিয়ে জকিগঞ্জ থানায় চুরির মামলা রেকর্ড করা হয়েছে।
মামলার বাদী রোসনা বেগম আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে জানান, রহিমের কারণে তিনি অনেক দিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। চিকিৎসাধীন থাকাকালে তাঁর বাসায় চুরির ঘটনা ঘটেছে। ৮ লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৫ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৮ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে