
পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সিলেটের বিয়ানীবাজারে বড় ভাই কোদাল দিয়ে আঘাত করে ছোট ভাইকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম আদিল আহমদ (২৫)। হত্যার ঘটনায় অভিযুক্ত তাঁর বড় ভাইয়ের নাম কাদির আহমদ। তাঁরা দক্ষিণ দুবাগ গ্রামের মখলিছ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বড় ভাই কাদির আহমেদের কাছ থেকে ছোট ভাই আদিল আহমেদ ২০ হাজার টাকা ধার নেয়। টাকা ফেরত দিতে না পারায় কয়েক দিন ধরে দুই ভাইয়ের মধ্যে কথা–কাটাকাটি হচ্ছে। আজ বুধবার বিকেলে ফের দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে উত্তেজিত হয়ে বড় ভাই কাদির আহমদ কুড়াল দিয়ে ছোট ভাই আদিল আহমদের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় স্বজনেরা আদিল আহমকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সিলেট যাওয়ার পথে তাঁর মৃত্যু হলে স্বজনরা মরদেহ পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি নিহতের স্বজনেরা।
খবর পেয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী পুলিশ সদস্যদের নিয়ে হাসপাতালে যান। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ওসমানি হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
এদিকে, আদিল নিহত হওয়ার খবর পেয়ে বড় ভাই কাদির আত্মগোপন করেছেন। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানিয়েছেন ওসি এনামুল হক চৌধুরী।
ওসি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি বড় ভাই কাদির ছোট ভাই আদিলের কাছে ২০ হাজার টাকা পেত। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে কুড়াল দিয়ে আদিলের মাথায় আঘাত করে কাদির। এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে পুলিশি কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে