
সুনামগঞ্জের ছাতকে বিদ্যালয়ে যাওয়ার পথে ধান ভাঙার গাড়ির ধাক্কায় তাওহিদ হোসেন (৯) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গাড়িটির চালককে আটক করা হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের মণ্ডলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি ভাতগাঁও ইউনিয়নের কেওয়ালীপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। আটক কিশোর (১৭) গাড়িটির চালক ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে ওই শিশু বিদ্যালয়ে যাওয়ার পথে ধান ভাঙার গাড়ির ধাক্কায় সড়কের পাশে গাছের ওপরে গিয়ে পড়ে। এতে শিশুটি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে গাড়ির চালক ওই শিশুকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি ছাতক উপজেলার জাউয়া বাজার পুলিশ ফাঁড়ি এলাকায় হওয়ায় আটক কিশোরকে সেখানে হস্তান্তর করা হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে