সিলেট নগরের দক্ষিণ সুরমার শিববাড়িতে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শিববাড়ির দেব মার্কেটের একটি দোকানে এই আগুন লাগে।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিলেট বিভাগের উপসহকারী পরিচালক খন্দকার সানাউল হক। তিনি বলেন, ‘দেব মার্কেটের একটি দোকানে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুই লাখ টাকার মালামাল পুড়েছে।’
স্থানীয় লোকজন জানান, দেব মার্কেটের একটি দোকানে তেল মজুত করে রাখা হয়েছিল। গতকাল রাত আড়াইটার দিকে ওই দোকানে আগুন দেখা যায়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে