মৌলভীবাজারের কমলগঞ্জে মাঘের হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন চা-শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা। তীব্র শীতে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকায় কাজে যেতে পারেননি শ্রমজীবী মানুষেরা। মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
উপজেলার চা-শ্রমিকেরা জানান, তীব্র শীতে অধিকাংশ চা-শ্রমিকদের গরম কাপড় নেই। শীত উপেক্ষা করে কাজে যেতে হয়। অনেক চা-শ্রমিক ঠান্ডা জনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, যত সময় যাচ্ছে শীতের তীব্রতা বাড়ছে। একই সঙ্গে হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, সর্দি, কাশি ও জ্বর নিয়ে ভর্তি হচ্ছে। অনেকেই বহির্বিভাগে সেবা নিয়ে বাড়িতে যাচ্ছে। শীত থেকে রক্ষা পেতে সব সময় গরম কাপড় পড়াতে হবে।
নিম্ন আয়ের মানুষেরা জানান, কিছুদিন ধরে তীব্র শীত পড়েছে একই সঙ্গে ঘন কুয়াশা। শীতে অনেক শ্রমজীবী মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এর জন্য কাজে যেতে পারছেন না তাঁরা।
আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা আরও কমতে পারে অথবা অপরিবর্তিত থাকতে পারে বলে বিষয়টি নিশ্চিত করেন, শ্রীমঙ্গল আবহাওয়া কার্যালয়ের পর্যবেক্ষক মো. আনিছুর রহমান।
চা-শ্রমিক নেতা শিতারাম বিন বলেন, শীতের কারণে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শ্রমিকদের। তাদের পর্যাপ্ত কোনো গরম কাপড় নেই। প্রতিদিন ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে চা-শ্রমিকেরা।
এদিকে তীব্র শীত উপেক্ষা করে কৃষকেরা বোরো ধানের চারা রোপণ করছেন। অতিরিক্ত ঠান্ডার কারণে অনেক জায়গায় বোরো ধানের বীজতলা লাল হয়ে নষ্ট হচ্ছে। এ জন্য কৃষকেরা শ্রমিক সংকট অবস্থায় ধানের চারা রোপণ করছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. মাহবুবুল আলম ভুঁইয়া বলেন, শীতের যত তীব্রতা বাড়ছে ততই ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বাড়ছে। শিশু ও বয়স্কদের পাশাপাশি এখন সকল বয়সী মানুষ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে। যতটুকু সম্ভব গরম কাপড় পড়ে থাকতে হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে